শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

রোনালদোর সমালোচকদের যা বললেন কোহলি

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্যতম বড় ফ্যানের নাম বিরাট কোহলি। প্রকাশ্যে একাধিকবার কোহলি জানিয়েছেন পর্তুগিজ মহাতারকার প্রতি অনুরাগের কথা। বর্ণময় ইউরোপিয়ান ফুটবল ক্যারিয়ার আপাতত শেষ করে, রোনাল্ডো এবার এশিয়ান ফুটবলে পা দিয়েছেন।

তিন বছরের চুক্তিতে আল নাসের রেকর্ড ৬০০ মিলিয়ন ইউরোতে এসেছেন সিআরসেভেন (CR7)। সৌদিতে এই প্রথমবার তিনি মাঠে নামলেন। আন্তর্জাতিক প্রীতি ম্য়াচে রিয়াদ অল স্টারস ইলেভেনের হয়ে খেললেন রোনাল্ডো। আল নাসের ও আল হিলালের ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছিল এই দল। মেসি, নেইমার ও এমবাপেদের পিএসজি এই ম্যাচ ৫-৪ ব্যবধানে জিতেছে ঠিকই, কিন্তু রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন যে, তিনি এখনও ফুরিয়ে যাননি। জোড়া গোলেই ফের একবার বুঝিয়ে দিয়েছেন যে, কিংবদন্তিদের মুছে ফেলা যায় না।

রোনাল্ডোর আগুনে পারফরম্যান্স দেখে মোহিত ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি। জোড়া গোল করে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি হাতে রোনাল্ডোর ছবি পোস্ট করে কোহলি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন।

ব্যাটিং মায়েস্ত্রো লিখলেন, ‘৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায় খেলছেন মানুষটা। ফুটবল বোদ্ধারা বসে রয়েছেন প্রতি সপ্তাহে রোনাল্ডোর সমালোচনা করার জন্য। বলা ভালো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকার জন্য়। এখন তাঁরা চুপ করে গিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো কী পারফরম্যান্সটাই না দিল। কারা যেন বলেছিল রোনাল্ডো নাকি শেষ!’ এই লেখার সঙ্গেই রোনাল্ডো অট্টহাসির ইমোজিও জুড়ে দিয়েছেন।’মেসি ও রোনাল্ডোর ডুয়েল দেখার অপেক্ষায় ছিল ফুটবল দুনিয়া।

পিএসজি বনাম রিয়াদ অল স্টারের প্রীতি ম্যাচে মেসির গোলে খেলা শুরু হলেও, প্রথমার্ধে জোড়া করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন সিআরসেভেন। ম্যাচের ৩২ মিনিটে ডি বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে রোনাল্ডোকে ফাউল করে বসেন পিএসজি-র গোলকিপার কিলর নাভাস। নিজের আদায় করা পেনাল্টিতে ৩৪ মিনিটে গোল পেতে সমস্যা হয়নি রোনাল্ডো। এরপরেই তিনি সিগনেচার সেলিব্রেশন করেন। বিরতির কিছুক্ষণ আগে রোনাল্ডো ফের গোল করেন ম্যাচে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

নারী টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার, বাদ পড়লেন যারা

সর্বশেষ পাওয়া সংবাদ