সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়।

প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে ছিল লাল-সবুজেরা। তবে দ্বিতীয়টিতে ৩ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। তাই বাড়তি গুরুত্ব পেয়েছে শেষ ম্যাচটি।

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। সেরা একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডেতে ‘ডাক’ মেরে আউট হওয়ায় তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েন লিটন কুমার দাস। এই ওপেনারের পরিবর্তে দলে ডাক পড়ে জাকের আলীর। তবে তিনি সুযোগ পাননি। লিটনের পরিবর্তে এনামুল হক বিজয় একাদশে সুযোগ পেয়েছেন।

ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া দুই ম্যাচে টানা ব্যর্থতার কারণে বাদ পড়েছেন তাইজুলও। এতে ঢুকেছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

অন্যদিকে এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। দিলশান মাদুশঙ্কার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মহীশ তিকশানা।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমরা সিরিজ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। যেমনটি আমরা সবসময় বলে আসছি,আমাদের দল হিসেবে খেলতে হবে এবং যখন আমরা একটি দল হিসাবে খেলি, আমাদের যে কোনও ম্যাচে জয়ের সুযোগ অনেকখানি বেড়ে যায়।’
সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারায় তৃতীয় ওয়ানডে থেকে তারকা ব্যাটার লিটন দাসকে বাদ দেওয়ার মত সাহসী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লিটনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিক। অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য ভিন্ন-ভিন্ন বিকল্প নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

লিটনকে নিয়ে মিরাজ বলেন, ‘জাতীয় দলে অটো চয়েস বলে কিছু নেই। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানদের ন্যায় দলে জায়গা পাকা করতে সবসময়ই পারফর্ম করতে হবে। অতীতে অসাধারন ইনিংস খেলেছেন লিটন। বাংলাদেশের হয়ে বেশ কিছু স্মরণীয় ইনিংস আছে তার। এই মুহুর্তে ফর্মহীনতায় ভুগছে সে। কিন্তু আমি বিশ্বাস করি, খুব দ্রুতই দলে ফিরবে সে।’

যেহেতু তৃতীয় ওয়ানডে সকালে শুরু হবে সেহেতু এ ম্যাচে শিশির খুব বেশি প্রভাব ফেলবে না। এজন্য অনেক কিছুই পরিবর্তনের সম্ভাবনা আছে। শেষ দুই ম্যাচে প্রথম ব্যাট করা দলের হারের পেছনে বড় প্রভাব ফেলেছে শিশির।

শেষ আট ম্যাচে মুখোমুখি লড়াইয়ে সমান চারবার করে জয় পেয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এরমানে, তৃতীয় ম্যাচে কোন দলই ফেভারিট নয়। সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে ৫৬ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪৩টিতে হেরেছে বাংলাদেশ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশের একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।

শ্রীলঙ্কার একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা