সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলবে তারা।

শনিবার (১৬ মার্চ) মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে অজি দলের একটি অংশ। রোববারের মধ্যে বাকি ক্রিকেটারদের আসার কথা রয়েছে।

অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ৫০ ওভারের ম্যাচগুলোও বেশ গুরুত্বপূর্ণ। শনিবার সিরিজটির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। স্ট্যান্ডবাই রাখা হয়েছে তিনজনকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। প্রথম ওয়ানডে গড়াবে ২১ মার্চ। পরের দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। ওয়ানডেগুলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সকাল ৯টায়।

ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে ৩১ মার্চ। পর দুটি ম্যাচ ২ ও ৪ এপ্রিল। ওয়ানডের মতো টি-টুয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচও মিরপুরে। টি-টুয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিজা।

স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টুয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনাক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টেলা ভ্লেমিঙ্ক।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা