সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

তৃতীয় ওয়ানডেতে বাদ পড়লেন লিটন, ডাক পেলেন জাকের

স্পোর্টস ডেস্ক : বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জাকের আলি অনিক।

শনিবার (১৬ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লিটনকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে। এছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তন আসেনি।

এর আগে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার লিটন দাস। দুইবারই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকেই ছিটকে গেলেন ক্ল্যাসিক এই ব্যাটার।

মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরখ করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর শেষের দিকের বিষয়টি বিবেচনায় জাকেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের। এই সিরিজের প্রথমটিতে ৩৪ বলে ৬৮ রানের মারকাটারি এক ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে এবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জাকের।

এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আজই ঢাকায় ফিরছেন লিটন। এর আগে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জাকেরের।

লিটনের বাদপড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, লিটনে জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল-অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায়, সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলী উপযুক্ত মনে হচ্ছে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন:

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী নারী ফুটবলার

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা