সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়াকে হটিয়ে আবারও আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো ভারত। ফলে ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। গতকাল শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতে শীর্ষস্থান ফিরে পায় রোহিত শর্মার দল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে ছিলো ভারত। হার দিয়ে সিরিজ শুরু করলেও শেষ চার ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।

এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো ভারত। একই সময় তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতকে সরিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে অস্ট্রেলিয়া। এবার অসিদের সরিয়ে আবারও শীর্ষে উঠলো ভারত।

ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের ফল কোন প্রভাব ফেলবে না র‌্যাংকিংয়ে। ১২২ রেটিং নিয়ে শীর্ষেই থাকবে ভারত।

১১৭ রেটিং নিয়ে বর্তমানে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। ১১১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়া ইংল্যান্ড।

১২১ রেটিং নিয়ে ওয়ানডে এবং ২৬৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে আছে ভারত। ওয়ানডেতে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া এবং টি-টোয়েন্টিতে ২৫৬ রেটিং নিয়ে ইংল্যান্ড রয়েছে দ্বিতীয়স্থানে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা