শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

ভক্তদের পাশে চাইলেন রবিন উথাপ্পা

র্স্পোট ডেস্ক: দুবাই (১৯ জানুয়ারি) টানা দ্বিতীয় ম্যাচে ১৮০-এর বেশি রান করেছিল দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ১৮৭ রান ডিফেন্ড করতে পারলেও গালফ জায়ান্টস তাদের ১৮৩ রানের লক্ষ্য অতিক্রম করে। গত সোমবার ৬ উইকেটে হারের ম্যাচে ৭৯ রানের ইনিংস খেলেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা।

বৃহস্পতিবার রাতে একই দলের বিপক্ষে আইএল টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে তার দল। এই ম্যাচে দর্শকদের পাশে চাইলেন তিনি।

উথাপ্পা পরের ম্যাচ প্রসঙ্গে বললেন, ‘আমরা কদিন আগেই তাদের বিপক্ষে খেলেছিলাম এবং তারা আমাদের হারিয়েছিল। আমরা এখন আমাদের শক্তির দিকে মনোযোগী এবং সমীকরণের বাইরে তাদের রাখছি। একই সঙ্গে তারা কীভাবে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল এবং প্রয়োজনের সময় সুযোগের সদ্ব্যবহার করেছে সেটাও বিবেচনায় রাখছি।’

দুবাই ক্যাপিটালসকে উজ্জীবিত রাখতে ভক্তদের পাশে চাইলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘এই টুর্নামেন্ট যারা ক্রিকেট পছন্দ করে, তাদের কাছে উচ্চমানের ক্রিকেট উপহার দিতে যাচ্ছে। তাই আমি ভক্তদের বলতে চাই কাজ শেষে তারা যেন স্টেডিয়ামে আসে এবং যারা ছোট, তারা যেন স্কুল শেষে বাবা মাকে নিয়ে মাঠে আসতে রাজি করায়। দুবাই ক্যাপিটালসকে উৎসাহ যেন দেয়।’

সর্বশেষ পাওয়া সংবাদ