শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

ওয়ানডে দিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে দিয়ে আগামী মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে শুক্রবার এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির মহিলা উইং চেয়ারম্যান নাদেল চৌধুরী।

সূচি অনুযায়ী ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ২০ এবং ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেটে ওয়ানডে সিরিজ নিয়ে নাদেল বলেন, ‘হ্যাঁ, সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে। এজন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৬, ২৮ এবং ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ থেকে ৮ মার্চ একমাত্র টেস্টটি হবার কথা রয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, তারিখ পরিবর্তন হতে পারে। ৩ এপ্রিল থেকে টেস্টটি শুরু হতে পারে।

আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলার রেকর্ড রয়েছে বাংলাদেশের। এখন পর্যন্ত আইরিশদের সাথে কোন টেস্ট খেলেনি টাইগাররা। ওয়ানডেতে ৭টি জয় ও টি-টোয়েন্টিতে ৩টি জয় আছে বাংলাদেশের।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সূচি :
১৮ মার্চ : প্রথম ওয়ানডে, সিলেট
২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, সিলেট
২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে, সিলেট
২৬ মার্চ : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
২৮ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
৩০ মার্চ : তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
৪-৮ এপ্রিল, একমাত্র টেস্ট, মিরপুর

সর্বশেষ পাওয়া সংবাদ