শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

৭ হাজার রানের ক্লাবে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ক্লাবে প্রবেশ করলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৭ বলে ৪৪ রান করেন খুলনা টাইগার্সের তামিম। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ণ করেন তামিম।

টি-টোয়েন্টিতে ৬,৯৯৫ রান নিয়ে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বাংলাদেশের প্রথম ও বিশে^র ৪০তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন গেল বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায় বলা তামিম।

২৪৩ টি-টোয়েন্টিতে তামিমের রান এখন ৭০৩৯। ৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। ব্যাটিং গড় ৩২ দশমিক ০৮ এবং স্ট্রাইক রেট ১১৯ দশমিক ৩৮। এরমধ্যে বাংলাদেশের হয়ে ৭৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৭৫৮ রান করেছেন তামিম।

তামিমের পরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ৩৮৮ ম্যাচে ৬৫৪৬ রান করেছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ