সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি রংপুর-বরিশাল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ফাইনালে ওঠার লক্ষ্যে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকেট পায় বরিশাল। নিউজিল্যান্ডের জেমস নিশামের বিধ্বংসী ইনিংস সত্বেও প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে রংপুর।

বরিশাল ও রংপুরের লড়াইয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। কারন রংপুরের জার্সিতে সাকিব আল হাসান এবং বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। লিগ পর্বের পর আবারও দেখা হয়ে যাচ্ছে দেশের দুই সেরা ক্রিকেটারের। বাংলাদেশের দুই বড় তারকার সর্ম্পকের ফাটল ২২ গজে দু’জনের লড়াইকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। পাশাপাশি দুই তারকার ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর।

দ্বিতীয় লেগে সাকিবের আউটের পর তারই উদযাপনকে অনুকরণ করতে দেখা গেছে তামিমকে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দেয়।

দুই তারকার মধ্যে সম্পর্কের তিক্ততা থাকলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি তাদের কাছে বেশি গুরুত্ব পাবে। ঐ ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা