সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

মেসিকে পেছনে ফেলে রোনালদোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক: কে সেরা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ? বিগত এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে এই আলোচনা চলছে। প্রাক্তন থেকে বর্তমান ফুটবল মহারথীদের কেউ কেউ এলএমটেনকে (LM10) এগিয়ে রেখেছেন, কেউ কেউ বেছে নিয়েছেন সিআরসেভেনকে (CR7)। তবে সর্বকালের অন্য়তম দুই শ্রেষ্ঠ ফুটবলার নিজের গুণেই কিংবদন্তি।

রেকর্ডের কথা বললে, একে অপরকে ছাপিয়ে যাওয়ার সাপলুডো খেলায় মেতে রয়েছেন। কখনও মেসি আগে তো কখনও রোনাল্ডো। তবে এবার রোনাল্ডো পিছনে ফেলে দিলেন মেসিকে। সৌদি প্রো লিগে আল-নাসের ২-১ গোলে হারিয়েছে আল-ফতেহকে। ১৭ মিনিটেই রোনাল্ডোর গোলে এগিয়ে যায় তাঁর টিম। ১০ গজ দূর থেকে পর্তুগিজ জাদুকরের পা থেকে বুলেট শট ধেয়ে আসে। এরপর সালেম আল-নাজদি ২৯ মিনিটে আল-ফতেহকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ৭২ মিনিটে ওটাভিয়োর গোলই আল-নাসেরকে জিতিয়ে দেয়।

খেলার শুরুতেই রোনাল্ডোর গোলে লেখা হয়ে যায় ইতিহাস। রোনাল্ডো তাঁর ক্যারিয়ারে ৮৭৫ নম্বর গোলটি করেন আল-ফতেহর বিরুদ্ধে। মেসি তাঁর ক্যারিয়ারে করেছেন ৮২১ গোল। রোনাল্ডো এগিয়ে ৫০ গোলে। তবে নন-পেনাল্টি গোলের ক্ষেত্রে দুই মহানক্ষত্রেরই গোলসংখ্য়া ছিল ৭১৩। রোনাল্ডোর এখন সেই গোল হয়ে গেল ৭১৪। যার মধ্য়ে ১৬৮টি গোলই রোনাল্ডো করেছেন বাঁ-পায়ে!

রোনাল্ডো বুঝিয়ে দেন যে, খেলাটা দু’পা দিয়েই হয়। কোনও এক পায়ের কিংবদন্তি নন তিনি। রোনাল্ডো ১৬১টি গোল করেছেন পেনাল্টি থেকে। যেখানে মেসির পেনাল্টি থেকে করা গোলের সংখ্যা ১০৮টি। ক্লাব জার্সিতে রোনাল্ডোর মোট গোল ৭৪৭টি আর মেসির ৭১৫টি। দেশের জার্সিতে রোনাল্ডো করেছেন ১২৮ গোল। সেখানে মেসি করেছেন ১০৬টি গোল। চলতি বছর সৌদি প্রো লিগে সিআর সেভেন এটা প্রথম গোল করলেন। গত ডিসেম্বেরের পর প্রো লিগে আল নাসরেরও এটাই ছিল প্রথম ম্যাচ।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা