সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

মোস্তাফিজের মাথায় পাঁচ সেলাই, তবে আপাতত শঙ্কামুক্ত

স্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার মুস্তাফিজুর রহমান অনুশীলনের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের করা স্ট্রেইট ড্রাইভ সরাসরি আঘাত হানে ফিজের মাথার পেছনে। সঙ্গে মাঠে বসে পড়েন ফিজ। এসময় রক্ত পড়তে দেখা যায়। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে মোস্তাফিজুর রহমান আপাতত শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে। ফিজের স্ক্যান রিপোর্ট ভালো এসেছে।

ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ হয়নি। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে পাঁচটি সেলাই লাগানো হয়েছে।

তবে মুস্তাফিজকে নিয়ে বিসিবির চিকিৎসকের দুশ্চিন্তা তার কনকাশন (মাথায় আঘাত পাওয়াজনিত সমস্যা) নিয়ে। দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যকে বলেন, মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো, কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, তাই সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।

ফিজের সর্বশেষ অবস্থা নিয়ে মিডিয়া ম্যানেজার খান নয়নের ভাষ্য, মোস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘরের ছেলে। এমন দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অফিসিয়ালরা সবাই হাসপাতালে চলে এসেছেন। এই মুহূর্তে মোস্তাফিজের কন্ডিশন স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করি, আজকের দিনের পর তার ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এর আগে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা