সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

এ বছর আর বিপিএল খেলছেন না মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের বাকী অংশে খেলতে মাশরাফি বিন মর্তুজা আর দলে ফিরবেন না বলে নিশ্চিত করেছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ।

জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালনের জন্য বিপিএল থেকে বিরতি নিয়েছিলেন মাশরাফি। এর আগে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ জানিয়েছিলো, রাজনৈতিক ব্যস্ততা ও সময়ের মধ্যে সুযোগ পেলে আবারও এবারের মৌসুমে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি।

চট্টগ্রামে সাংবাদিকদের রাজিন বলেন, ‘অফিসের দায়িত্ব (হুইপ হিসাবে) নিয়ে অনেক বেশি ব্যস্ত সে। এই মুহুর্তে, তার দলে ফেরার সম্ভাবনা খুব কম।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আগামী বছর বিপিএলে ফিরবে সে।’ সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলের শুরুতে পাঁচ ম্যাচ খেলেছেন মাশরাফি। কিন্তু তার নিজের ফর্ম এবং ফিটনেস ভালো অবস্থায় ছিলো না। মাশরাফির অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থাকায় সিলেটের প্লে-অফে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। প্লে¬অফে খেলার সুযোগ বাঁচিয়ে রাখতে বাকী তিন ম্যাচে জিততেই হবে সিলেটকে।

প্লে-অফ নিয়ে রাজিন বলেন, ‘প্লে-অফ খেলার আশা ছাড়িনি। বাকি তিন ম্যাচে আমরা জয়ের জন্য খেলবো। আমাদের প্রথম লক্ষ্য প্লে-অফে খেলা।’

তিনি আরও বলেন, ‘আমরা বিপিএলের শুরু দিকে চাপে ছিলাম এবং বেশ কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের কাজকে কঠিন করে দিয়েছে। কিন্তু এটি টি-টোয়েন্টি ক্রিকেট এবং যে কোন কিছু হতে পারে। আমাদের এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত।’

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা