সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

৫ বছরের রাজত্ব হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে সরিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।

গত ৫ বছর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। কিন্তু বিশ্বকাপের পর ইনজুরি ও নির্বাচনী ব্যস্ততার কারণে খেলায় মনোযোগ দিতে পারেননি বাংলাদেশের সেরা অলরাউন্ডার। একই সময়ে আফগান দলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন নবি। ফলে নবির কাছে দীর্ঘ ৫ বছরের রাজত্ব হারালেন সাকিব।

দীর্ঘ সময় তিন ফরম্যাটে অলরাউন্ডারের র‍্যাংকিংয়ের চূড়ায় ছিলেন তিনি। মাঝে টেস্টে নিয়মিত না খেলায় এতদিন ওয়ানডেতে ও টি-টোয়েন্টির সিংহাসন ছিল সাকিবের দখলে। এবার দীর্ঘ ৫ বছর পর ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন তিনি।

ভারত বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। ৭ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৮৬ রান ও বোলিংয়ে মাত্র ৯ উইকেট নিয়েছেন তিনি। এরপর চোটের কারণে বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরেন। এরপর থেকে মাঠের বাইরে সাকিব, যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

আজ বুধবার হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে সাকিবকে টপকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন নবী। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন নবী। আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪।

আর বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চার ও পাঁচে যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা