রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

আফ্রিকান নেশন্স কাপ চ্যাম্পিয়ন আইভরি কোস্ট

স্পোর্টস ডেস্ক : পিছিয়ে পড়েও ভিক্টর ওশিমেনের নাইজেরিয়াকে ফাইনালে ২-১ গোলে পরাজিত করে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয় করেছেন স্বাগতিক আইভরি কোস্ট। এনিয়ে তৃতীয়বার মহাদেশীয় শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো আইভরি কোস্ট।

গ্রুপ পর্বে আইভরি কোস্টকে অধিনায়ক উইলিয়াম ট্রুস্ট-একংয়ের একমাত্র গোলে পরাজিত করেছিল নাইজেরিয়া। কিন্তু কাল আর তার পুনরাবৃত্তি করতে পারেনি। ফ্রাংক কেসি ৬২ মিনিটে সমতা ফেরান। ৮১ মিনিটে সাইমন আডিনগ্রায়ের ক্রস থেকে হলার স্বাগতিকদের শিরোপা উপহার দেন।

এর আগে ১৯৯২ ও ২০১৫ সালে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয় করেছিল আইভরি কোস্ট। একইসাথে এই জয়ের ফলে নাইজেরিয়ার সাথে তিনবার এই শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো আইভরি কোস্ট।

আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় ওশিমেনকে নিয়ে উজ্জীবিত নাইজেরিয়াই এবারের আসরের শিরোপা জয়ের সুস্পষ্ট ফেবারিট ছিল। কিন্তু আইভরি কোস্ট ধীরে ধীরে প্রতিযোগিতায় নিজেদের প্রমান করেছে। ২০০৬ সালের পর প্রথম স্বাগতিক হিসেবে আফ্রিকান নেশন্স কাপ জয় করলো তারা।

১৮ বছর আগে দিদিয়ের দ্রগবার নেতৃত্বে কাইরোতে অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টিতে মিশরের কাছে পরাজিত হয়েছিল আইভরি কোস্ট। ম্যাচ শেষে গর্বিত কোচ এমার্স ফা বলেছেন, ‘এটা রূপকথার থেকেও বড় কিছু। এই শিরোপা জয়ে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। আজকের ম্যাচটিও তেমনই কঠিন ছিল। আমরা অবিশ্বাস্যভাবে বেঁচে গেছি।’

গ্রুপ পর্বে ইকুয়েটোরিয়াল গিনির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হবার পর নক আউট পর্বের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছিল আইভরি কোস্ট। এটাই ঘরের মাঠে তাদের সবচেয়ে বড় পরাজয়। এরপর একে একে সেনাগলকে পেনাল্টিতে, মালিকে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ও শেষ চারে ডিআর কঙ্গোকে হলারের গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে আইভরি কোস্ট।

৩৮ মিনিটে আদেমোলা লুকমানের কর্ণার থেকে ট্রুস্ট-একং ছয় গজ দুর থেকে নাইজেরিয়াকে এগিয়ে দেন। ৬২ মিনিটে কেসি আইভরি কোস্টকে সমতায় ফেরান। এর আগে বিরতির পর ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে ম্যাক্স-এ্যালাইন গ্রাডেলের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন নাইজেরিয়ান ডিফেন্ডার কালভিন বাসে। ৮১ মিনিটে আদিনগ্রার ক্রস থেকে হলার কোনাকুনি শটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা