সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
খেলাধুলা

সোহানের ইনজুরিতে রংপুরের অধিনায়ক মালিক

স্পোর্টস ডেস্ক : সাইড স্ট্রেইন ইনজুরির কারনে মাঠের বাইরে ছিটকে গেলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে আগামী কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না নুরুল। তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করে রংপুর জানিয়েছে, ‘সাইড স্ট্রেইন ইনজুরিতে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দিন কয়েকের বিশ্রাম শেষে পূর্নাঙ্গ ফিট হয়ে জয়ের লড়াইয়ে ফিরবেন ক্যাপ্টেন, প্রত্যাশা দলের ফিজিওর।’
নুরুলের অধীনে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে রংপুর। ২টি জয় ও ১টিতে হেরেছে দল। টেবিলের তৃতীয়স্থানে আছে রংপুর।
তিন ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নুরুল। ৩ ইনিংসে ব্যাট করে ৪১ রান করেছেন তিনি।

আরও পড়ুন:

ঝড়ো ব্যাটিংয়ে উথাপ্পাকে ভিন্স-এরাসমাসের পাল্টা জবাব

সৌদি আরবে মেসি-রোনাল্ডো মুখোমুখি ১৯ জানুয়ারি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ