রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

শ্রীলঙ্কার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। এবার দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার (২৮ জানুয়ারি) আইসিসি এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যক্রম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখন এর সদস্যপদ সংক্রান্ত কোন নীতি ভঙ্গ করছে না, আইসিসি সন্তুষ্টির সঙ্গে বিষয়টি খেয়াল করেছে।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত বছর তাদের সদস্য পদ কেড়ে নিয়ে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। এর পর থেকে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর নজর রাখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এ সময়ে এসএলসির কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলো সংস্থাটি।

প্রসঙ্গত, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থ হয় লঙ্কান ক্রিকেট দল। এ কারণ দেখিয়ে এসএলসির সকল সদস্যকে বরখাস্ত করেছিলেন দেশটির তৎকালীন ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ক্রিকেটে সরকারের এমন হস্তক্ষেপের পর শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে নিষেধাজ্ঞা আওতায় আনে আইসিসি।

পরে গত বছরের ২৭ নভেম্বর হারিন ফার্নান্ডো দেশটির নতুন ক্রীড়া মন্ত্রী হয়ে ক্রিকেট বোর্ডের সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নেন। একই সঙ্গে আইসিসির সকল নিয়ম মেনে পুনরায় ক্রিকেট চালিয়ে যেতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা