রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। ২০২৩ সালে নাহিদা উইকেট পেয়েছেন ২০টি। যা গত বছরের নারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তবে নারীদের ওয়ানডে দলে আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া।

আইসিসি আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) পুরুষদের পাশাপাশি নারীদের ওয়ানডে দলও ঘোষণা করেছে। নারী দলে সর্বোচ্চ ৫ ক্রিকেটার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার দল থেকে। নিউজিল্যান্ড থেকে দুইজন এবং শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে একাদশে জায়গা পেয়েছেন একজন করে।

পুরো বছর দুর্দান্ত পারফর্ম করেছেন নাহিদা আক্তার। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কারও জিতেছিলেন তিনি। নভেম্বরের মাস সেরার পুরস্কার জেতেন এই স্পিনার।

নাহিদার অসাধারণ বোলিং নৈপূণ্যে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতে বাংলাদেশ। আর নাহিদা হন সিরিজ সেরা খেলোয়াড়। বর্ষসেরা একাদশে অস্ট্রেলিয়ার পাঁচ ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে নারী দলের অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল:
ফোবি লিচফিল্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট সিভার ব্রান্ট, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিনে ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা