রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

সানিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ে করলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন পাক ক্রিকেট তারকা শোয়েব মালিক।

এদিন ইনস্টাগ্রামে দুজনের বিয়ের ছবি শেয়ার করেন শোয়েব মালিক। ক্য়াপশনে লেখেন, “And we created you in pairs”, বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “এবং আমরা তুমি হলাম জুটিতে।”

Imported from WordPress: image-70.png

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি করাচিতে বিয়ে শোয়েব মালিক ও সানা জাভেদ। বিয়ের পর সানা জাভেদ সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের নাম বদলে রেখেছেন সানা শোয়েব মালিক। বেশ কিছুদিন ধরেই সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিক ডেটিং করছেন বলে শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন আরও তীব্র হয় গতবছর যখন সানা জাভেদের জন্মদিনে শোয়েব মালিক তাঁদের দুজনের একটি ছবি শেয়ার করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। লেখেন, “শুভ জন্মদিন বন্ধু।”

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই শোয়েব মালিকের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সংবাদ জানানো অবাক করেছে সবাইকেই। ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। পরে পাকিস্তানের শিয়ালকোটে হয় ওয়ালিমা অনুষ্ঠান। এরপর ২০১৮ সালে মালিক ও মির্জার ছেলে ইজহানের জন্ম হয়। এখন বেশ কিছু দিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের ডিভোর্সের গুঞ্জন শোনা গেলেও, প্রকাশ্যে এববিষয়ে কোনও কিছু-ই বলেননি শোয়েব মালিক। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ বা ডিভোর্সের ঘোষণাও করেননি।

শুধু ইনস্টাগ্রামে লেখা, Husband to a superwoman @mirzasaniar! মুছে দেন শোয়েব মালিক। বাকি সবটা এক-ই ছিল। যা দেখেই দুয়ে দুয়ে চার করতে কোনও সমস্যা হয়নি নেটিজেনদের।

ওদিকে কদিন আগেই ভারতীয় টেনিস সুন্দরী একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ডিভোর্স নিয়ে সেটাই ছিল সানিয়ার প্রথম পোস্ট! সানিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘বিয়ে কঠিন, ডিভোর্স কঠিন। কঠিনটাই বেছে নিন। স্থূলতা কঠিন, ফিট কঠিন। কঠিনটাই বেছে নিন। ধারে থাকা কঠিন, আর্থিক শৃঙ্খলাও কঠিন। কঠিনটাই বেছে নিন। যোগাযোগ কঠিন। যোগাযোগ না করা কঠিন। কঠিনটাই বেছে নিন। জীবন কখনওই সহজ হবে না। এটা সবসময় কঠিন হবে। তবে আমরা কঠিনটাই বেছে নিতে পারি। বুদ্ধি করে বাছাই করুন।’

সানিয়ার এই পোস্টের পরই ডিভোর্স জল্পনায় শিলমোহর পড়ে। কারণ এর আগে সানিয়া সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক রহস্যময় পোস্ট করলেও,এই প্রথম সানিয়া বিয়ে ও ডিভোর্স নিয়ে পোস্ট করেন। যা বলার বলেই দেন তিনি। প্রসঙ্গত, সানিয়ার আগে আয়েশা সিদ্দিকি নামে এক মহিলাকে শোয়েব মালিক বিয়ে করেছিলেন বলে খবর সামনে আসে। যদিও তা নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা