রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
খেলাধূলা

বিপিএলের টিকিটে মূল্য নির্ধারণ

স্পোর্টস ডেস্ক : আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগকে কেন্দ্র করে এরই মধ্যে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা। এই টুর্নামেন্টকে কেন্দ্র টিকিটে মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতি টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে (বিসিবি)। গত আসরের তুলনায় টিকিটে মূল্য অনেকটায় বাড়ানো হয়েছে।

গত কয়েক বছর ধরে বিপিএলে দর্শকদের অনীহা ছিল চোখেপড়ার মতো। অনেক সময় দেখা গেছে মাইক দিয়ে ডেকেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি। এর মধ্যেই টিকিট মূল্য বাড়িয়েছে আয়োজকরা। তাই বিপিএলের দশম আসরেও দর্শকদের খেলার দেখার আগ্রহ কতটা থাকবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এবারের আসরে ঢাকা পর্বে সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। তবে সর্বোচ্চ ২৫০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য, যা আগে ছিল ১৫০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা যা আগের মূল্য ৩০০ টাকা।

অন্যদিকে ক্লাব হাউজের টিকিট মূল্য ৫০০ থেকে বাড়িয়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য। আগে যার মূল্য ছিল এক হাজার টাকা।

ম্যাচের দিন ও আগের দিন টিকিট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত।

আরও পড়ুন:

বিপিএল শুরু ১৯ জানুয়ারি, দেখে নিন সাত দলের চূড়ান্ত স্কোয়াড

হলান্ড-এমবাপ্পেকে হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ হলেন মেসি

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে