রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
খেলাধূলা

বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে দেশের হয়ে ১০০ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গতরাতে মোহালিতে আফগানিস্তনের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় ভারত। এই জয়ে বিশ্ব রেকর্ডের মালিক হন রোহিত। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচ জয় করেন তিনি।

রোহিতের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ ম্যাচ জিতেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার জার্সিতে ৭৩টি ম্যাচ জিতেছেন তিনি। পরের দু’টি স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আফগানিস্তানের মোহাম্মদ নবি। নিজ নিজ দেশের হয়ে হাফিজ ও নবি ৭০টি করে ম্যাচ জিতেছেন।

২০০৭ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর ভারতের হয়ে ১৪৯টি ম্যাচ খেলেছেন রোহিত। ৩১ গড় ও ১৩৯ স্ট্রাইক রেটে ৩৮৫৩ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরির মালিকও রোহিত।

দেশের হয়ে শততম ম্যাচ জয়ের দিনে আফগানিস্তানের বিপক্ষে শূণ্যতে রান আউট হন ৩৫ বছর বয়সী রোহিত।

নারী বিভাগে টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের ডানি ওয়েট ১১১, অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও এলিস পেরি ১০০টি করে ম্যাচ জিতেছেন।

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে