রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
খেলাধূলা

আইসিসি’র মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বর মাসে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। মাস সেরা হবার দৌড়ে তাইজুলের সাথে আরও মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপস।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ ড্র’তে বড় ভূমিকা রেখেছেন তাইজুল। সিলেটে তার দুর্দান্ত বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মত টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ঐ টেস্টে প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয়ে বল হাতে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হারলেও বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নেন তাইজুল। এতে পুরো সিরিজে ১৫ উইকেট ও ২৮ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

নারী বিভাগে মাস সেরা হবার দৌড়ে মনোনয়ন পেয়েছেন ভারতের দীপ্তি শর্মা-জেমিমাহ রড্রিগেস এবং জিম্বাবুয়ের প্রিসিয়াস ম্যারেঞ্জ।

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে