রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান
খেলাধূলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দ. আফ্রিকার পথে যুবারা

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে রোববার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ যুব ক্রিকেট দল দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা এ কথা জানান। গেল বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা জয়ের কারণে আসন্ন বিশ্বকাপে তরুণদের নিয়ে প্রত্যাশা অনেক বেশি। এশিয়া কাপ জয়ী দলের সব খেলোয়াড়কেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে রাখা হয়েছে।

১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এশিয়া কাপে অধিনায়ক হিসেবে সামনে থেকে দায়িত্ব পালন করা মাহফুজুর রহমান রাব্বি। দক্ষিণ আফ্রিকার মাঠেই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ।

প্রাথমিকভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করার কথা ছিলো শ্রীলংকার। কিন্তু সরকারি হস্তক্ষেপের কারনে শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। এজন্য যুব বিশ্বকাপ আয়াজন করবে দক্ষিণ আফ্রিকা।

২-৭ জানুয়ারী ঢাকায় ফিটনেস এবং স্কিল ক্যাম্প ছিল বাংলাদেশ যুব দলের। পচেফস্ট্রুমে ৯-১২ জানুয়ারি ইভেন্ট শুরুর আগে একটি ক্যাম্প করবে তারা।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে বাংলাদেশ। ১৬ দলের এই আসরে গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
নির্বাচক হান্নান সরকার বলেন, ‘মূল লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। প্রথমে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর নকআউটের ম্যাচ জয়ে ফাইনাল নিশ্চিত হবে। দু’টি জয় আমাদের চ্যাম্পিয়ন করবে। চ্যাম্পিয়ন হওয়াই সবসময় মূল লক্ষ্য।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

এই সম্পর্কিত আরো

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান