রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান
খেলাধূলা

টেস্টের পর ওয়ানডেকেও বিদায় জানালেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সিডনিতে অস্ট্রেলিয়ার হয়ে শেষবারের মতো ‘ব্যাগি গ্রীন’ ক্যাপ পরতে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার নিজেই ওয়ানডে থেকে বিদায় নেওয়ার কথা নিশ্চিত করেন।

তবে নতুন বছরের প্রথম দিনেই অস্ট্রেলিয়ান এই ওপেনার জানালেন, এবার রঙিন পোশাকেও জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রাখছেন তিনি। সিডনিতে বিদায়ী টেস্টের আগেই ওয়ার্নার জানিয়ে দিলেন, ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরে যাচ্ছেন তিনি। ফলে ভারতের মাটিতে বিশ্বকাপের ফাইনালই তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। এরপর থেকেই তার বিদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

ওয়ার্নার বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।’

টেস্ট ও ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিলেও জাতীয় দলে টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে খেলতে চান ৩৭ বছর বয়েসী ওয়ার্নার। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও চালিয়ে যাবেন তারকা এই ব্যাটার।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। এরপর টানা ১৫ বছরে ১৬১ ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করেছেন তিনি। তাতে ২২ সেঞ্চুরির সঙ্গে ৩৩ হাফসেঞ্চুরিতে ৪৫ গড়ে করেছেন মোট ৬৯৩২ রান। এছাড়া জিতেছেন ২০১৫ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ।

এদিকে, ওয়ার্নারের ইচ্ছা অনুযায়ী সিডনি টেস্টে বিদায় জানানো হচ্ছে তাকে। এই টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সাদা পোশাকে দীর্ঘদিন ধরেই চেনা ছন্দে ছিলেন না ওয়ার্নার। তবে ক্যারিয়ারের শেষে এসে আবারও ফর্মে ফিরেছেন তিনি। পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।

এই সম্পর্কিত আরো

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান