বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে সকাল ১১টা থেকে।
 
শুধু ওয়ানডে সিরিজই নয়, পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও হবে দিনের আলোতে। এই সিরিজের প্রতিটি ম্যাচ দুপুর ২টা থেকে শুরু হবে বলে জানিয়েছে বোর্ড। আগে দিবারাত্রির ম্যাচ হিসেবে নির্ধারিত থাকলেও, এখন সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দিনের আলোতে।
 
এর আগে, বুধবার (৮ এপ্রিল) মিডিয়া ব্রিফিংয়ে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল জানান, কিউইদের বিপক্ষে বাংলাদেশের সিরিজের ম্যাচগুলো যত কম সময় ফ্ল্যাডলাইটে খেলানো যায় সেই চেষ্টা করা হবে।
 
তামিম বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশ সরকার সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহ দিচ্ছে। একটি দেশ হিসেবে আমরা যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এবং সবাই মিলে এতে সহযোগিতা করতে পারি—এই বিষয়টি মাথায় রেখেই নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব কম সময় ফ্লাডলাইটের নিচে খেলা আয়োজন করতে।’
 
তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে ম্যাচ আয়োজনের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় তিনি বলেছিলেন, ওয়ানডে ম্যাচ সকাল ১১টা অথবা সাড়ে ১১টা এবং টি-টোয়েন্টি ম্যাচ দুপুর ২টা অথবা আড়াইটায় শুরু হতে পারে।
 
 
 
 

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত