বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
খেলাধূলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। 
 
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে অনুমোদিত মাত্রার চেয়ে রক্তে বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অপরাধে অভিযুক্ত করা হয়েছে ওয়ার্নারকে।
 
পুলিশ আরও জানায়, সিডনির মারুব্রা এলাকায় পুলিশ যখন নিয়মিত শ্বাস পরীক্ষা করছিল, তখন একটি গাড়িকে তল্লাশির সীমানার আগে থেমে যেতে দেখেন কর্মকর্তারা। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটির কাছে যায় এবং চালককে হিসেবে ৩৯ বছর বয়সী ওয়ার্নারকে দেখতে পান। এসময় চালকের শ্বাস পরীক্ষায় পজিটিভ ফল আসায় দ্রুত গ্রেপ্তার করে মারুব্রা থানায় নেওয়া হয় তাকে।
 
থানায় নিয়ে যাবার পর দ্বিতীয়বারের পরীক্ষায় ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া যায়। অস্ট্রেলিয়ার আইনুযায়ী যা ০.০৫ থাকার কথা।  আজ ডাউনিং সেন্টার লোকাল কোর্ট আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ওয়ার্নারকে। 
 
বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এগারতম আসরে করাচি কিংস-এর অধিনায়কের দায়িত্ব পালন করছেন ওয়ার্নার। করাচি কিংসের পরবর্তী খেলা ৯ এপ্রিল। গত ৩ এপ্রিল সর্বশেষ ম্যাচ খেলেছে তারা। মাঝে সাতদিন বিরতি থাকায় দেশে ফিরেছিলেন ওয়ার্নার। ৯ এপ্রিলের আগে করাচিতে ফেরার কথা ছিল তার।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১