শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
খেলাধূলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ:

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দুর্দান্ত লড়াই শেষে টাইব্রেকারে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল।
 
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ভারতকে। গত আসরে (অনূর্ধ্ব-১৯) ভারতের কাছে টাইব্রেকারেই ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। 
 
এর আগে ২০২৪ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। 
 
এবারের আসরের ফাইনালের শুরু থেকেই সাবধানে খেলতে থাকে বাংলাদেশ ও ভারত। বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে দু’দল। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।
 
দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ও ভারত। ফলে এই অর্ধে গোল না হওয়ায়, নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। 
 
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে মুরশেদ আলি, চন্দন রয়, আব্দুল ফাহিম ও রোনান সুলেভান গোল করেন। গোল করতে ব্যর্থ হন স্যামুয়েল রাকসাম। ভারতের হয়ে দু’জন গোল করতে ব্যর্থ হলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। 
 
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। তবে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।  এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত