সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ ধানের শীষের’ পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং বেনাপোল সীমান্তে  বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগাজিন উদ্ধার জাপানের নির্বাচনে তাকাইচির এলডিপির নিরঙ্কুশ জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
খেলাধূলা

ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে চলমান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি করা হয়। কিন্তু সেই দাবি না মেনে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়।

এই ইস্যুর শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায় পিসিবি। এই সিদ্ধান্তের পর আইসিসির সঙ্গে অচলাবস্থা তৈরি হয়েছে। সেটি নিরসনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইসিসির সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি দাবি পেশ করেছে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অচলাবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি পেশ করেছে।

১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ।

২. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা।

৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।

এনডিটিভি আরও জানিয়েছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিয়েছে। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগের সিদ্ধান্তেই অটল আছেন।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের বিপক্ষে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন নাকভি।

 

এই সম্পর্কিত আরো

নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ

ধানের শীষের’ পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি

ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

বেনাপোল সীমান্তে  বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগাজিন উদ্ধার

জাপানের নির্বাচনে তাকাইচির এলডিপির নিরঙ্কুশ জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার