বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ: - নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
খেলাধূলা

অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ:

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

অপরাজিত থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ‍নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ পর্বের সবগুলো ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকেই ফাইনাল খেলবে লাল-সবুজের মেয়েরা। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। 

এই আসরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চারটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল একে অপরের সাথে লড়াই করার পর পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে আসর শুরু করেছিল।

দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পথে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। আজকের এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ তিন ম্যাচে ৬ পয়েন্ট। নেপাল ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভুটান কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। 

আজকের ম্যাচে হ্যাটট্রিক করেছেন বদলী খেলোয়াড় আলপি আক্তার। ম্যাচের তিন মিনিটে মামনি চাকমার কর্ণার থেকে প্রতিমা মুন্ডা দারুন এক প্লেসিং শটে বাংলাদেশকে এগিয়ে দেন। ৩৫ মিনিটে মিরা খাতুনের জায়গায় আলপিকে মাঠে নামান বাটলার। আর তাতেই ম্যাচের চেহারা পাল্টে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন আলপি।

দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও নেপাল ম্যাচে ফিরতে পারেনি। উল্টো এই অর্ধেও দুই গোল হজম করেছে। ৬৭ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ব্যবধান ৩-০’তে নিয়ে যান আলপি।

ম্যাচ শেষের আট মিনিট আগে আলপি হ্যাটট্রিক পূরণ করেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে মায়া মাসকে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় নেপাল। এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পায় ভারত।

উল্লেখ্য, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তিন ম্যাচে ১৮ গোল করেছে। পক্ষান্তরে কোনো গোল হজম করেনি। ৭ ফেব্রুয়ারি ফাইনালের প্রতিপক্ষ ভারতকে রাউন্ডর রবিন লিগে ২-০ গোলে হারানোর অভিজ্ঞতা থাকায় মানসিকভাবে অর্পিতারা এগিয়ে থাকবেন।

এর আগে  ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচ নির্ধারিত সময় ও টাইব্রেকারে অমীমাংসিত থাকায় দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

এই সম্পর্কিত আরো

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত