সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
খেলাধূলা

বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ঢাকা পর্ব শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্ব দিয়ে শেষ হবে এবারের বিপিএল।

ঢাকা পর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

www.gobcbticket.com.bd ওয়েবসাইটে টিকিট কেনা যাবে।

মোট ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারিত করেছে বিসিবি। ইস্টার্ন গ্যালারির দাম সর্বনিম্ন ২শ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ও গ্র্যান্ড স্ট্যান্ড (আপার)-এর মূল্য সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।

বিপিএলের ঢাকা পর্বের টিকিট মূল্য :

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) ২০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) ১০০০ টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড) ৫০০ টাকা, ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৩০০ টাকা, নর্দান গ্যালারি ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং ক্লাব হাউস সাউথ-শহীদ মুস্তাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা।

ঢাকা পর্বে প্লে-অফসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার