মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
খেলাধূলা

বিপিএল নিলাম থেকে বাদ পড়ল যেসব ক্রিকেটারের নাম

স্পোর্টস ডেস্ক: আসন্ন দ্বাদশ বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলা হবে না বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এ সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন এখনোও প্রকাশ করা হয়নি, তবে নিলামের ঠিক আগের দিন প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার।

রোববার (৩০ নভেম্বর) বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে আজ দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। নিলামের এই চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বেশ কিছু তারকা ক্রিকেটারের। এদের মধ্যে বিশেষভাবে আলোচিত দুই নাম হলো এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। অতীতে তারা বিপিএলের পৃথক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও রয়েছে।

বিপিএলের গত আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। অবশ্য এই দুই ক্রিকেটারসহ অন্যান্যদের নিলামের তালিকা থেকে বাদ দেয়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি বিসিবি। তবে বোর্ডের ফিক্সিং-বিরোধী কঠোর অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজয় ও মোসাদ্দেক ছাড়াও নিলাম থেকে বাদ পড়া অন্যান্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল হক ও শফিউল ইসলাম।

নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন কেবল দুজন—লিটন দাস ও নাঈম শেখ, বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৭ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জন।

নিলামের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল গঠন করার ক্ষেত্রে ক্যাটাগরিভিত্তিক খেলোয়াড় কিনতে বাধ্য। প্রতিটি দলকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২ জন, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬ জন, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ১ জন ক্রিকেটার কিনতে হবে।

আরও পড়ুন:

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস

বিপিএল নিলামে দেশি ১৫৮ ও বিদেশি ২৫০ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

৬ দল নিয়ে বিপিএল শুরু ১৯ ডিসেম্বর

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার