রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
খেলাধূলা

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক: পর্তুগাল অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছেলে রোনাল্ডো জুনিয়র।

পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো সৌদি পেশাদার ক্লাব আল নাসরর খেলোয়াড়। সেই ক্লাবের জুনিয়র দলে আছেন ১৫ বছর বয়সী রোনাল্ডো জুনিয়র। তুরষ্কে অনুষ্ঠিতব্য ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে ২২ সদস্যের পর্তূগাল দলে জায়গা করে নিয়েছেন তিনি।

আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য যুব টুর্নামেন্টে স্বাগতিক তুরষ্ক, ওয়েলস ও ইংল্যান্ডের সাথে খেলবে পর্তুগাল অনূর্ধ্ব-১৬।

গত মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের ট্রায়ালে ডাক পেয়েছিলেন রোনাল্ডো জুনিয়র। বাবার সাথে খেলতে খেলতে নিজেকে পরিনত করে তুলেছেন, যার পুরস্কার হিসেবে প্রথমবারের মত ছোটদের জাতীয় দলে ডাক পেলেন তিনি।

এর আগে বাবার সাবেক ক্লাব জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলের সাথেও অনুশীলন করেছেন রোনাল্ডো জুনিয়র। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি পেশাদার ক্লাবে যোগ দেন।

২০০১ সালে রোনাল্ডোর পর্তুগাল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে অভিষেক হয়েছিল। এরপর সিনিয়র দলের হয়ে ২২৩ ম্যাচে ১৪৩ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডো বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস