রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
খেলাধূলা

বাংলাদেশের আজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক: হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটো হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হার বরণ করে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।

অথচ আত্মাবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারন ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ৪, ২ ও ৬ উইকেটে ঐ তিন ম্যাচ জিতেছিল তারা। টি-টোয়েন্টির পারফরমেন্স ধরে রাখতে না পারায়, আফগানদের কাছে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে মেহেদি হাসান মিরাজের দল।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। একই সমস্যা টি-টোয়েন্টি সিরিজেও লক্ষ্য করা গেছে। কিন্তু ভাগ্যের সহায়তায় টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই জয় পায় টাইগাররা। তবে আফগানিস্তান সিরিজের আগ থেকেই ওয়ানডেতে বাজে সময় পার করছিল বাংলাদেশ।

আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘টপ অর্ডারে আমাদের বড় জুটি দরকার ছিল। তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো। কিন্তু কোনও ব্যাটারই দায়িত্ব নিতে পারেনি। এটি খুবই হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধুমাত্র বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মত টাইগারদের সমান হবে আফগানিস্তান।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গোলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।

আরও পড়ুন:

বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস