রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
খেলাধূলা

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে লড়াই শুরু আজ

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আজ আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

সদ্যই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা।

এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করে টাইগাররা।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে টি-টোয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আফগানদের আগে শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই রান তাড়া করে জয় পায় তারা। প্রথম ম্যাচ ৪ উইকেটে জয়ের পর, শেষ দুই ম্যাচ যথাক্রমে- ২ ও ৬ উইকেটে জিতে টাইগাররা।

ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৮ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান।

ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।

আফগানিস্তানের পর ওয়ানডে ফরম্যাটে আরও দুই সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলংকা সফরে ২-১ ব্যবধানে হারে টাইগাররা। এছাড়া গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গোলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস