বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
খেলাধূলা

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির টাউন হলে অনুষ্ঠিত হয়েছে ড্র।

ড্রতে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়াকে।

ড্রয়ের প্রথমে চার নম্বর পট থেকে নাম তোলা হয়। বাংলাদেশের নাম ওঠে ‘বি’ গ্রপের তিন নম্বর দল হিসেবে।। বি গ্রুপে ৩ নম্বর পট থেকে উজবেকিস্তান, ২ নম্বর পট থেকে চীন ও ১ নম্বর পট থেকে উত্তর কোরিয়ার নাম উঠেছে।

এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া,দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। গ্রুপ ‘সি’-তে রয়েছে জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে।

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ভালো করলে সুযোগ আছে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।

এশিয়ান কাপে অংশগ্রহণকারী ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে চারটি করে দল। গ্রুপ পর্বের শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট।

Imported from WordPress: 20-423-1024x1024.jpg

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ