শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

নেপালকে উড়িয়ে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। ছয় ম্যাচের ছয়টিতেই জয়ী হয়ে অপরাজিত থেকেই শিরোপা জয় করে আফঈদা খন্দকারের দল।

সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে ফেরেন নিষেধাজ্ঞার জন্য তিন ম্যাচ মাঠের বাইরে থাকা মোসাম্মত সাগরিকা। প্রত্যাবর্তনের ম্যাচে এই ফরোয়ার্ড একাই করেছেন চার গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে শিরোপা জিতে নিয়েছে স্বাগতিকরা। এ নিয়ে সাফের বয়সভিত্তিক পর্যায়ে পঞ্চম শিরোপা জিতল বাংলাদেশ।

ম্যাচের আগে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিটের নীরবতা পালন করেন।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ দলে ফিরেছিলেন সাগরিকা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বড় জয়ে হ্যাটট্রিক করেছিলেন সাগরিকা। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও তিনি গোল পেয়েছিলন। কিন্তু সেই ম্যাচে নেপালের ডিফেন্ডার সিমরানের সাথে বিতন্ডায় জড়িয়ে লাল কার্ড পান সাগরিকা। আর এর ফলে তিন ম্যাচ তাকে নিষিদ্ধ করা হয়।

বসুন্ধরা কিংস এরেনায় আজকের ম্যাচে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থেকে বাংলাদেশ মাঠে নেমেছিল। আগের পাঁচ ম্যাচ থেকে পূর্ণ ১৫ পয়েন্ট অর্জণ করা পিটার বাটলারের দলের এই ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো। সেই সমীকরণে আত্মবিশ্বাসী বাংলাদেশ শুরু থেকেই আক্রমন করে খেলতে থাকে। ৮ মিনিটে মধ্যমাঠের থ্রু পাস থেকে সাগরিকা নেপালের রক্ষনভাগের মধ্য দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান। ১৫ মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করে নেপাল। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার অনেকটা বাইরে বেরিয়ে আসলে নেপালি ফরোয়ার্ড পূর্নিমা রাইয়ের ভলি পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হয় নেপাল। চার মিনিট পর মুনকি আক্তারের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন নেপালের ডিফেন্ডার আনিশা রাই।

বিরতির পরও বাংলাদেশই ম্যাচে আধিপত্য দেখিয়েছে। ৫২ মিনিটে বক্সের সামনে নেপালের তিন ডিফেন্ডারের মাঝে বল পান সাগরিকা। কোন ভুল না করে ব্যবধান দ্বিগুন করেন এই ফরোয়ার্ড। পাঁচ মিনিট পর আসরে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন। ৭৬ মিনিটে মুনকির এ্যাসিস্টে নিজের এবং একইসাথে দলের চতুর্থ গোলটিও পেয়ে যান সাগরিকা। দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশকে বড় জয় উপহার দেন সাগরিকা।

এ নিয়ে পঞ্চমবারের মতো যুব পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল