বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম
খেলাধূলা

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার মার্করাম

স্পোর্টস ডেস্ক : ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ অ্যাওয়ার্ডে জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম। শ্রীলংকার পাথুম নিশাঙ্কা ও স্বদেশি কাগিসো রাবাদাকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন মার্করাম।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত মাসের সেরা হওয়া পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে।

নারী ক্রিকেটারদের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। ম্যাথিউসের সাথে সেরা হবার দৌড়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও স্বদেশি অ্যাফি ফ্লেচার।

এই নিয়ে চতুর্থবার মাসসেরা হলেন ম্যাথিউস। এতে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারের রেকর্ড স্পর্শ করলেন তিনি। পুরুষ-নারী মিলিয়ে সবচেয়ে বেশি চারবার মাস সেরা হয়েছেন গার্ডনার ও ম্যাথিউস। এর আগে ২০২১ সালের নভেম্বরে, ২০২৩ সালের অক্টোবরে ও ২০২৪ সালের এপ্রিলে সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ম্যাথিউস।

গেল মাসে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একটি ম্যাচ খেলেছেন মার্করাম। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইানলের প্রথম ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ইতিহাস রচনা করা ইনিংস খেলেন মার্করাম। তার ১৩৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৮২ রানের টার্গেট স্পর্শ করে শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে ২৭ বছর পর আইসিসির শিরোপা জয়ের খড়াও কাটে দক্ষিণ আফ্রিকার। ফাইনালের সেরা খেলোয়াড় মার্করাম মাস সেরার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পুরস্কার সম্মানের। দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে অবদান রাখতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। লর্ডসে দক্ষিণ আফ্রিকার হয়ে ফাইনাল জয়ের ঐতিহাসিক ঘটনা আমরা সারা জীবন মনে রাখব। দলের সবার সম্মিলিত চেষ্টাতেই এই জয় এসেছে। কেজি (কাগিসো রাবাদা) ও টেম্বসও (তেম্বা বাভুমা) বড় ভূমিকা রেখেছে।’

মার্করামের আগে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ক্রিকেটার হিসেবে ২০২২ সালের এপ্রিলে মাস সেরা খেলোয়াড় হয়েছিলেন স্পিনার কেশব মহারাজ।

এই সম্পর্কিত আরো

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম