বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল? ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক
খেলাধূলা

নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মত নারী এশিয়া কাপের খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৭ জুলাই) রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এশিয়া কাপের বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

এরপর গত বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এ ম্যাচ জয়ে মূল পর্বের খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। একই দিন গ্রুপের অন্য ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করলে বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়।

নিয়মরক্ষার শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে বাছাই পর্ব শেষ করে বাংলাদেশ।

মিয়ানমারে এশিয়া কাপ বাছাইয়ে সফল মিশন শেষে গতরাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রাত পৌনে ২টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়।

বিমানবন্দরে নারী দলকে স্বাগত জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা।

এশিয়া কাপে খেলা নিশ্চিত করা নারী ফুটবল দলের জন্য এরপর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সংবর্ধনার আয়োজন করে বাফুফে।

এই সম্পর্কিত আরো

মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল?

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক