বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড় ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল? ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা
খেলাধূলা

১ বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের আগস্ট মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সিরিজটি এ বছর নয়, আগামী বছরের সেপ্টেম্বরে হবে। দু’দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দুই বোর্ডের মধ্যে আলোচনার পর আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং দু’দলের সুবিধাজনক সময়সূচি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরের পরিবর্তিত তারিখ এবং সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

সূচির সময় পরিবর্তন হলেও ম্যাচসংখ্যা অপরিবর্তিত থাকছে। পরিকল্পনা অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা।

বিসিবির বোর্ড সভা শেষে ৩০ জুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিসিসিআইয়ের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের বিষয়ে তারা আগ্রহী এবং পেশাদার আচরণ করেছে। সরকারের অনুমোদনের অপেক্ষায় তারা রয়েছে।

এই সম্পর্কিত আরো

এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড়

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল?

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা