মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ ঈদে ঘরমুখী মানুষের চাপ, বাস না পেয়ে অনেকেই ট্রাকে বাড়ি ফিরছেন ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খেলাধূলা

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকের

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

বুধবার (৫ মার্চ) রাত ১১টার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

মুশফিক লিখেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, সর্বদা শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি, সততা ও নিষ্ঠার সঙ্গে।

তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন কেটেছে এবং আমি উপলব্ধি করেছি যে এটিই আমার ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে বলেছেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন। (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন।

সবশেষে, আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। যা নিয়ে ব্যাপক সমালোচনা শিকার হয়েছেন তিনি। এর মাঝেই আলোচনায় ছিল তার অবসর ইস্যু। তবে অবশেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন এই অভিজ্ঞ ব্যাটার।

Imported from WordPress: 20-131.jpg

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকুর রহিমের। ক্যারিয়ারের সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডে ক্রিকেটে তিনি ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে তিনি ৭ হাজার ৭৯৫ রান করেন। তার সমৃদ্ধ ক্যারিয়ারে রয়েছেন ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস। ক্যারিয়ার সেরা ইনিংস ১৪৪ রানটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়।

উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।

টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে ছিলেন। এবার তিনি তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে।

আরও পড়ুন:

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভেন স্মিথ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

এই সম্পর্কিত আরো

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

ঈদে ঘরমুখী মানুষের চাপ, বাস না পেয়ে অনেকেই ট্রাকে বাড়ি ফিরছেন

১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান

তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু