মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ ঈদে ঘরমুখী মানুষের চাপ, বাস না পেয়ে অনেকেই ট্রাকে বাড়ি ফিরছেন ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খেলাধূলা

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : রাজধানীর পূর্বাচলে দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম করার প্রকল্প হাতে নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। নৌকার আদলে নকশা করা স্টেডিয়ামের প্রাথমিক নাম ছিল ‘দ্য বোট।’ পরে এর নামকরণ হয় শেখ হাসিনার নামে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বদল আসে রাজনীতিতে। অন্তর্বর্তী সরকার এসে জানিয়েছিল, পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। বহুল আলোচিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম সোমবার (৩ মার্চ) পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। সেখানে মিঠু বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের নাম এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, সংক্ষেপে এনসিজি।’

সরকার পতনের পর স্টেডিয়ামটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। বদল আসে বিসিবিতেও। নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি প্রধান হয়ে আসেন ফারুক আহমেদ। পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেছিলেন ফারুক আহমেদ। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই মাঠ নৌকার শেপে না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে, এর কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে চায় বিসিবি।

ক’দিন আগেই ক্রীড়াঙ্গনে অনেক স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সেসব স্থাপনার নাম ছিলো বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তবর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

তারই ধারাবাহিকতায় ক’দিন আগে দেশের ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। রাজধানীর গুলিস্থানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও পাল্টে যায়, নতুন নামকরণ করা হয় জাতীয় স্টেডিয়াম।

এই সম্পর্কিত আরো

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

ঈদে ঘরমুখী মানুষের চাপ, বাস না পেয়ে অনেকেই ট্রাকে বাড়ি ফিরছেন

১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান

তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু