শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

সেপ্টেম্বরে এশিয়া কাপ, থাকছে ভারত-পাকিস্তান লড়াই!

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরের অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী- আসরে একই গ্রুপে থাকবে বিশ্ব ক্রিকেটে দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে মহাদেশীয় এ টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে মোট ১৯টি ম্যাচ হতে পারে।

আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখনও ভেন্যু চুড়ান্ত হয়নি। কিন্তু শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোথায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে- এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এসিসি। নিরপেক্ষ ভেন্যুতে হলেও এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক হিসেবে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ৮টি দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং অংশ নেবে। এবার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ২০২৩ সালের এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল।

গত আসরের মত, দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে আট দল। একই গ্রুপে থাকবে ভারত ও পাকিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে খেলবে। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালে উঠবে। এমন ফরম্যাটের কারণে গ্রুপ পর্বের পর সুপার ফোরে দেখা হবে ভারত-পাকিস্তানের। এমনকি সুপার ফোরের সেরা দু’দল হলে ফাইনালেও দেখা হয়ে যেতে পারে তাদের।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত