শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫
খেলাধূলা

বৃষ্টিতে পরিত্যক্ত দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ম্যাচ শুরুর আগেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তেজ অব্যাহত থাকায় মাঠেই নামতে পারেনি দু’দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন কর্মকর্তারা। এতে পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল।

এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দু’দলই এক ধাপ এগিয়ে গেল। ২ ম্যাচে ৩ করে পয়েন্ট আছে দু’দলের। রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেই সেমিতে উঠবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। হেরে গেলেও পয়েন্ট টেবিলের সমীকরণের ওপর নির্ভর করবে তাদের সেমিতে খেলা।

কারণ সেমিফাইনালে খেলা সুযোগ আছে গ্রুপের অন্য দু’দল ইংল্যান্ড ও আফগানিস্তানেরও। এখন পর্যন্ত ১টি করে ম্যাচ খেলেছে তারা। নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে দু’দল।

বুধবার করাচিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। ঐ ম্যাচে যে দল হারবে, তারাই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে। জয়ী দল সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫