শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫
খেলাধূলা

শেয়ারবাজার করপোরেট ক্রিকেটে জয়ে শুরু ওয়ালটনের

স্পোর্টস ডেস্ক: ‘সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ জয় দিয়ে শুরু করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি। প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবির জগন্নাথ হল মাঠে তারা নিটোল ইন্স্যুরেন্সকে হারিয়েছে ৩ উইকেটে।

আগে ব্যাট করে জুয়েল হাসানের ফিফটিতে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে নিটোল। জবাবে সাহেল মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়ালটন।

ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল মাত্র ১৪ বলে ৩টি চার ও ৬ ছক্কায় ৪৯ রান করে আউট হন। এরপর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের ১৯, রাকিবুলের ১৫ ও শুভর ১০ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে ওয়ালটন।

বল হাতে নিটোল ইন্স্যুরেন্সের জুয়েল ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি ও সজল ২ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা হন ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল।

তার আগে নিটোল ইন্স্যুরেন্সের ইনিংসে জুয়েল সর্বোচ্চ ৬২ রান করেন। ৩১ বলে ৭টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। শিপলু শাহা ৮ বলে ২টি চার ও ২ ছক্কায় করেন ২৪ রান। এছাড়া ২ ছক্কায় ১৩টি রান আসে ইমরান হোসেন সজীবের ব্যাট থেকে।

বল হাতে ওয়ালটনের রাকিবুল ২ ওভারে ২২ রান দিয়ে ২টি ও জাহিদুল ২ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাজেল ও মামুন।

এবারের আসরে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটোল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি) ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস।

Imported from WordPress: image-59.png

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫