শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

দেশের দ্রুততম মানব ইসমাইল, দ্রুততম মানবী শিরিন

স্পোর্টস ডেস্ক :সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৪৮তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা।

১০০ মিটারে (পুরুষ) চার বছর পর আবারো দেশের দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইল। তিনি সময় নিয়েছেন ১০.৬১ সেকেন্ড। এই নিয়ে পঞ্চমবার পুরুষদের ১শ মিটার স্প্রিন্টে প্রথম হন ইসমাইল।

টানা ১৬তম বারের মত দ্রুততম মানবী হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। ১শ মিটার দৌড় শেষ করতে তার সময় লেগেছে ১২.০১ সেকেন্ড।

পুরুষদের শটপুট ইভেন্টে ১৫.৫০ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনী গোলাম সরোয়ার। এর মাধ্যমে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। গত বছর ১৪.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন সরোয়ার।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৮টি ইভেন্ট। এবারের প্রতিযোগিতায় পুরুষ ৩৩৮জন এবং মহিলা ১০৭জন এ্যাথলেট অংশ নিচ্ছেন।

এর আগে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

সারাদেশের ২৪টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ২টি শারিরীক শিক্ষা কলেজ, সামরিক, বেসামরিক ও অন্যান্য ৯টি সংস্থাসহ মোট ৪১টি সংস্থার ৪৪৫জন এ্যাথলেট দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত