শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা সুইমিংপুল ও শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তিনি পরিদর্শনকালে তিনি স্টেডিয়াম ও সুইমিংপুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দীর্ঘদিন সংস্কারের অভাবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিসহ বিভিন্ন অংশে ভগ্নদশা দেখা দিয়েছে। একই অবস্থা সুইমিংপুলেরও। এ দুটি গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনার উন্নয়নের জন্য তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের অবহিত করবেন এবং প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।’

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, চলতি দায়িত্ব) পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল, খালেদ মাহমুদ রুবেল, হাসান মোল্লা এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এর আগে ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব সমাবেশে যোগ দেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত