শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজ রংপুরের মুখোমুখি রাজশাহী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

চট্টগ্রাম পর্বের শেষ দিন রংপুরকে ২৪ রানে হারিয়ে চমক দেখায় রাজশাহী। কারণ লিগ পর্বে নিজেদের প্রথম আট ম্যাচই জিতে অপরাজেয় ছিলো রংপুর। নবম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পায় রংপুর।

রংপুরের বিপক্ষে জয়ে প্লে-অফের দৌড়ে ফিরে আসে রাজশাহী। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ফিরতি লেগের ম্যাচটি রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে রাজশাহী।

এদিকে জয়ের ধারায় ফিরতে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবে রংপুর। প্লে-অফ নিশ্চিত হয়ে গেলেও লিগ পর্বে নিজেদের বাকী ম্যাচগুলোতে জয়ের বৃত্তেই থাকতে চাইবে তারা। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে প্লে-অফের দৌড়ে বেশ এগিয়ে বরিশাল। সিলেটের বিপক্ষে জিতলে রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা করে নিবে বরিশাল।

৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বরিশালের বিপক্ষে জিততেই হবে সিলেটকে। দশম ম্যাচে হেরে গেলে প্লে-অফে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে যাবে সিলেটের।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত