শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনাল মঞ্চে বাজিমাত করলেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। সাবালেঙ্কার স্বপ্ন মাড়িয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের রানি হলেন ম্যাডিসন।

শনিবার (২৫ জানুয়ারি) নারী এককের ফাইনালে বেলারুশ তারকা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯তম বাছাই ম্যাডিসন। ২ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে শেষে শিরোপা উঠল এই যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ের হাতে। যার জন্য তাকে কিনা অপেক্ষা করতে হয়েছ দীর্ঘ ১৫ বছর!

২০০৯ সাল থেকে পেশাদার টেনিস খেলছেন ম্যাডিসন। ১৪ বছর বয়স থেকে বারবার চেষ্টা করে গিয়েছিলেন শিরোপার ছোঁয়ার। কিন্তু এত বছরে কখনই জেতা হয়নি গ্র্যান্ড স্লাম। এমনকি আগে কখনও উঠতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও। অবশেষে এত বছরের অপেক্ষার অবসান হলো। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ফাইনালে উঠে প্রথমবারই বনে গেলেন এই মঞ্চের রানি।

এর আগে একবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন কিস। সেটা ছিল ২০১৭ সালের ইউএস ওপেনের শিরোপা মঞ্চ। সেবার নিজ দেশের স্লোন স্টিভেন্সের কাছে হেরে গিয়েছিলেন কিস। দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামের মঞ্চ থেকে খালি হাতে ফিরলেন না কিস। এবার টেনিস কোর্ট থেকে শক্ত প্রতিপক্ষ সাবালেঙ্কাকে থামিয়ে শিরোপা নিয়ে কোর্ট ছাড়লেন কিস। ১৪ বছর বয়স থেকে পেশাদার টেনিস খেলতে শুরু করা কিস প্রথমবার চুমু আঁকতে পারলেন গ্র্যান্ড স্লামের শিরোপায়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত