শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেছেন, তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান এবং দেশের মহিলা ফুটবলের জন্য অর্থায়নের আশা করছেন।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই মন্তব্য করেন।

ইমফ্যান্টিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে।

ইনফ্যান্টিনো অধ্যাপক ইউনূসকে বলেন, ‘আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই’।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের মহিলা ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য তার সহায়তা কামনা করলে তিনি আরও বলেন, ফিফা বাংলাদেশে মহিলা ফুটবলের জন্য অর্থায়ন করতে চায়।

ইনফ্যান্টিনো বলেন, ফিফা সৌদি আরবে মহিলা ফুটবলেও সহায়তা করবে এবং সেখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এই পদক্ষেপ থেকে উপকৃত হবেন।

ইনফ্যান্টিনো দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আমন্ত্রিত হলেও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফর করতে পারেননি।

বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত