বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা ‍শুরু

স্পোর্টস ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং এশিয়া ল্যাক্রোস ইউনিয়নের সহযোগিতায় শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম জাতীয় পুরুষ ও নারী ল্যাক্রোস চ্যাম্পিয়নশিপ-২০২৫।’ দুই বিভাগে আটটি দলের অংশগ্রহণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে রোববার পর্যন্ত।

শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন ও জাপান হতে আমন্ত্রিত প্রধান প্রশিক্ষক মাসুমি জিন্ন (সিইও, এশিয়া প্যাসিফিক ল্যাক্রোস ইউনিয়ন)। এ সময় বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

image

উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী পুরুষ ও নারী বিভাগের রাউন্ড রবিন লিগের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ ০৯-০২ গোলে হারায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে। নারী বিভাগের উদ্বোধনী ম্যাচে ঢাকা জেলা নারী দল ০৬-০২ গোলে হারায় নারায়ণগঞ্জ নারী দলকে। পরবর্তী খেলায় শরীয়তপুর নারী দল ০৫-০০ গোলে নারায়ণগঞ্জ নারী দলকে এবং ঢাকা জেলা নারী দল ০২-০০ গোলে স্যান্ড এঞ্জেলস নারী দলকে হারায়।

আগামীকাল শনিবার দিনব্যাপী সকল দলের মধ্যকার রাউন্ড রবিন লিগের বাকি খেলা অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চারটি ও নারী বিভাগে চারটি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো— বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব ও জিসান স্পোর্টিং ক্লাব। নারী বিভাগে রয়েছে— নারায়ণগঞ্জ জেলা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা।

উভয় বিভাগের খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। সিক্স-এ-সাইড এই প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

image

সর্বশেষ পাওয়া সংবাদ