শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চট্টগ্রাম পর্ব আজ থেকে নগরীর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রথম ম্যাচের ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশালের বিরুদ্ধে মাঠে নামবে।

টানা ছয় ম্যাচে পরাজিত হয়ে খাদের কিনারায় চলে যাওয়া ঢাকা শেষ পর্যন্ত সিলেটে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ের মুখ দেখেছে। এই ম্যাচে ঢাকা বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। রাজশাহীর বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ঢাকা প্রথমে ব্যাটিং থেকে ১ উইকেটে ২৫৪ রানের স্কোর সংগ্রহ করেছিল। কাগজে-কলমে এখনো অবশ্য প্লে-অফে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে ঢাকার।

ঢাকার হয়ে লিটন দাস ৪৪ বলে সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশী কোন ব্যাটারের জন্য বিপিএলে এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত লিটন ৫২ বলে ১২৫ রানে অপরাজিত ছিলেন।

সতীর্থ আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ৬৪ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। বিপিএলের ইনিহাসে এই দু’জন উদ্বোধনী জুটিতে ২৪১ রানের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়েছেন।

এদিকে পাঁচ ম্যাচে তিন জয়সহ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বরিশাল। সাত ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংস তাদের দ্বিতীয় স্থান শক্তিশালী করতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে। চার ম্যাচে এ পর্যন্ত তিনটিতেই জয়ী হয়েছে চট্টগ্রাম। টেবিলের চতুর্থ স্থানে থাকা খুলনা পাঁচ ম্যাচের দু’টিতে জয়ী হয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত